প্রবাস

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ পুনর্গঠনকল্পে সভা

আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ পুনর্গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় আটলান্টিক এভিনিউয়ের সিটি সেন্টার ভবনে বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

সঞ্চালনা করেন পর্ষদ সদস্য সচিব এনজি ব্রাউন। পর্ষদ সভায় পর্ষদ সদস্য শে স্টিল, প্যাট্রিসিয়া বেইলি, জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, কাজী ইসলাম, ওয়ালটার জনসন, আল হারবার্ট, টরেস মে ফিল্ড উপস্থিত ছিলেন।
সভায় গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী তিনজন সদস্য শপথ নেন। সিটি বোর্ড অব এডুকেশনের নব নিযুক্ত সুপারইনটেনডেনট ড. মিসেস লা কোয়েটা স্মল প্রতিবেদন পেশ করেন।

অভিভাবকদের পক্ষে জেফ ডরসি, অ্যান্থনি কারসন ব্রাউয়ার প্রমুখ বক্তব্য রাখেন। সদস্যরা চলতি বছরের জন্য শে স্টিলকে পর্ষদ সভাপতি ও প্যাট্রিসিয়া বেইলিকে সহ সভাপতি নির্বাচিত করেন। পর্ষদ সভায় নিউ জারসি রাজ্য সরকারের পক্ষে পর্ষদের কার্যক্রম তদারককারী কর্মকর্তা, বোর্ড অব এডুকেশনের সলিসিটর প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension