
মুকুল হোসেন
রিমঝিম এই বৃষ্টির ধারায়
আজ মন হারিয়ে যায় অচেনা কোন পাড়ায়?
বার বার তোমার মাঝে নিজেকে হারিয়ে
খুঁজে ফিরি তোমায়,
নতুন করে দেখি তোমায়।
কি আছে তোমার মাঝে?
যা আমার প্রাণে কড়া নাড়ে।
বার বার নিজেকে ভেঙে নতুন করে গড়ি,
আবার নতুন করে প্রেমে পড়ি।
বার বার তোমায় ভেবে ভেবে পথ হারায়
অন্ধকার নিশীথের আবছায়ায়,
অতঃপর তোমার ভালোবাসায় দিক খুঁজে পাই।
কি যেন আছে তোমার মাঝে,
যা আমার জন্য সকল শুভ্রতার ছোঁয়া।
যে ছোঁয়ায় প্রতিটি মুহূর্ত আমি নিজেকে হারিয়ে
খুঁজে ফিরি তোমায়,
নতুন করে প্রেমে পড়ি তোমার।
হৃদয়ের গহীন অরণ্যে পাশাপাশি বসে
গল্প লিখি তোমার,
আর হাতে হাত রেখে একসাথে পথ চলি।
পথ চলিতে চলিতে দিশেহারা মনে শান্তনা পাই,
কি যেন আছে তোমার মাঝে।



