
আদালতে ট্রাম্পের বিরুদ্ধে দাবি পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের
রূপসী বাংলা ডেস্ক:অ্যাডাল্ট তারকা স্টর্মি ড্যানিয়েল, যাঁর সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ২০০৬ থেকে ২০০৭ সাল নাগাদ। সেই সম্পর্ক প্রকাশ্যে না আনার জন্যে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলকে ১, ৩০, ০০০ ডলার দেওয়ার কথা জানাজানি হয়ে যায়। এবার সেই চুক্তি প্রসঙ্গেই মুখ খুললেন পর্নস্টার।তিনি আদালতে দাবি করেছেন, সেখানে ড্যানিয়েল, যাঁর আসল নাম স্টিফানি ক্লিফোর্ড, তিনি চুক্তিপত্রে সই করলেও, ট্রাম্প কোনওদিনই ওই চুক্তিতে সই করেননি। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন সই করেছিলেন। ওই চুক্তিপত্রে ট্রাম্পের স্টেজ নাম ডেভিড ডেনিসন এবং পর্নস্টারের নাম রয়েছে পেগি পিটারসন হিসেবে। সাইড লেটার চুক্তিতেই দুজনের আসল নাম লেখা আছে, ক্লিফোর্ড এবং ট্রাম্প। যেহেতু ট্রাম্প ওই চুক্তিতে সই করেননি, তাই ক্লিফোর্ড দাবি তুলেছেন, সেটিকে বাতিল হিসেবে চিহ্নিত করা হোক।
এখনও পর্যন্ত এবিষয়ে যদিও ক্লিফোর্ড কোনও প্রতিক্রিয়া দেননি।
প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যে ট্রাম্প এবং পর্নস্টার ক্লিফোর্ডের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দুজনে একাধিকবার বেভারলি হিলস এলাকার বহু হোটেল এবং লেক তাহোয়েতে দেখা করেছেন। এই সম্পর্কের কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া তাঁদের পুত্র সন্তান ব্যারনের জন্ম দেন।



