ভারত

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙায় ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজত

রূপসী বাংলা ডেস্ক:ত্রিপুরায় সিপিএম ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর লেনিনের মূর্তি ভাঙার পাল্টা কলকাতায় জনসঙ্ঘ নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুরে যিনি নেতৃত্ব দেন, সেই অভিষেক মুখোপাধ্যায় আগেও গ্রেফতার হয়েছেন মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে।
কলকাতার কেওড়াতলা মহাশ্মশান সংলগ্ন পুরসভার পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙায় নেতৃত্ব দেওয়া অভিষেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সরাসরি মাওবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফ অভিষেককে গ্রেফতারও করেছিল। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিন পান তিনি।
এদিন অভিষেক শ্যামাপ্রসাদের মূ্র্তি ভাঙা সমর্থন করে দাবি করেন, ওরা ত্রিপুরায় ভেঙেছে, আমরা তাই শ্যামাপ্রসাদের ভাঙলাম।
নিজেদের রাজনৈতিক সংগঠন radical-হয়ে তাঁরা মূর্তি ভেঙেছেন বলেও জানান অভিষেক। শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা এবং কালি লেপার ঘটনায় আরও যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র দেব চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এম টেকের পড়ুয়া জুবি সাহা, পিএইচডি-র ছাত্র বিশ্বরূপ প্রামাণিক। গ্রেফতার করা হয়েছে যাদবপুরের আরেক ছাত্র দেবজিৎ ভট্টাচার্যকে। পুলিশ সূত্রে খবর, ধৃত সুরজিৎ দাস কলকাতার একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরেক ধৃত সুব্রত ঘোষ চাঁপদানির বাসিন্দা।
সরকারি সম্পত্তি নষ্ট করা, গণ্ডগোল পাকানো, সম্প্রীতি নষ্ একাধিক ধারায় ধৃত সাতজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এগুলির মধ্যে দুটি জামিন অযোগ্য। যদিও ধৃতদের পাশেই দাঁড়িয়েছে সিপিআইএমএল।
বুধবার ধৃত সাতজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁদের আইনজীবী রাংতা মুন্সি বলেন, এলাকার এক ব্যক্তির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুরসভার পার্ক, তাদের কোনও অভিযোগ নেই। পুলিশ কিয়স্ক, তাদের কোনও অভিযোগ নেই। রাজনৈতিক ষড়যন্ত্র, তাই গুরুতর ধারায় মামলা।
যদিও জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলার ভাবাবেগ জড়িয়ে। যথোপযুক্ত ধারা প্রয়োগ করা হয়েছে। সাক্ষীও রয়েছে।
আলিপুর আদালতের অন্য আইনজীবীদের একাংশও অভিযুক্তদের বিরুদ্ধে সওয়াল করেন। ধৃতদের ২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension