প্রবাস

আনন্দ উদ্দীপনায় শাপলার বার্ষিক বনভোজন ২০১৯ উদ্যাপিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মনোরম পরিবেশে আনন্দ উদ্দিপনায় আয়োজিত গত ১৫ই জুন শনিবার এফ.ডি.আর স্টেট পার্কের প্যাভিলিয়ান-৩ বিএসএ শাপলা ওয়েরফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইন্কের বার্ষিক বনভোজন ২০১৯ সম্পন্ন হলো। বেলা ১১টায় বার্ষিক বনভোজন উদ্বোধন করেন টিএলসি অফিসার এবং সংগঠনের সাবেক সভাপতি শামসুর রহমান এবং সিলভিয়া এন্ড সাবটিজের সহকারী মোঃ আলী। উক্ত উদ্বোধন পর্বে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল হাসান, বর্তমান সভাপতি ওয়াসিম উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন, সিঃ সহ-সভাপতি মোঃ মোস্তফা রিপন, সহ-সভাপতি মোঃ হোসেন বিপ্লব, আহবায়ক রহিম চৌধুরী , সদস্য সচিব সাখাওয়াত হোসেন উজ্জ্বল, অর্থ সম্পাদক ফরিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপকমিটির সদস্য আলমঙ্গীর হোসেন ও তমাল হোসেন। বেঙ্গল হোম কেয়ারের স্বত্ত্বাধিকারী জামিল ভাই, মিনাবাজারের নাজু ভাই সহ আরো অনেক সংগঠনের সম্মানিত সদস্য/সদস্যদের পরিবার এবং আমন্ত্রিত অতিথি ও গুনিজনবর্গ।
বনভোজন উদ্বোধনের পরপরই শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা- দাবা, তাস, কেরাম দৌড়, বালিশ খেলা, হাড়িভাঙ্গা এবং ফুটবল সহ ২০টি খেলা অনুষ্ঠিত হয় এবং সভাপতি সকল বাচ্চাদেরকে শান্তনা পুরস্কার প্রদান করেন। দুপুর ২টায় জামাতের সাথে যোহরের নামাজ শেষ করে প্রিমিয়াম সুইটসএর সু-স্বাধু খাবার পরিবেশন করা হয়। বেলা সাথে তাল মিলিয়ে খাদ্য তালিকায় আরো ছিল তরমুজ, ঠান্ডা পানিয়, ঝালমুড়ি, চিপ্স, চা, পান এর ব্যবস্থা। বিকেল ঘনিয়ে এলে সকলে একত্রে বসে প্রবাসের অন্যতম কণ্ঠশিল্পী মনিরুজ্জামান মনির-এর মধুর কণ্ঠে গান আনন্দের সহিত উপভোগ করেন, তারপর শুরু হয় সকর খেলাধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব। ১৬টি আকর্ষনীয় পুরস্কার দিয়ে সাজানো হল র‌্যাফেল ড্রয়ের আয়োজন। যারা র‌্যাফেল ড্র এর টিকিট বিক্রয় করে সংগঠনকে সহযোগিতা করেছেন তাঁদেরকে সম্মাননা প্রদান করা হয়, তাঁদের মধ্যে তানিয়া আক্তার জুমুর-কে ডিনার সেট সৌজন্যে হাটবাজার, মাহমুদা আক্তার-কে ডিনারসেট সৌজন্যে মান্নান ডিসকাউন্ট স্টোর এবং মোঃ হোসেন বিপ্লবকে ব্লাইন্ডার মেশিন সৌজন্যে সদস্য সচিব শাখাওয়াত হোসেন উজ্জ্বল।


বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র পুরস্কার বিজয়ীরা হলেন ১৬তম (রাইস কুকার) বিজয়ীর নাম রহিম চৌধুরী, সৌজনে জাবেদ চৌধুরী, ১৪তম পুরস্কার (টাওয়ার ফ্যান) বিজয়ী হলেন- সহিদ ভাবি, সৌজন্যে রহিম চৌধুরী, ১৩ নং পুরস্কার (কফি ম্যাকার)- বিজয়ী মির এইচ জামাল, সৌজন্যে মিনা বাজার, ১২তম পুরস্কার (মাইক্রো ওভেন) বিজয়রি নাম মোঃ হোসেন বিপ্লব, সৌজন্যে এলভার্ট রোজারিও পিসি রিচার্ড, ১১ নং পুরস্কার (এয়ার ফায়ার)- বিজয়ী তরিকুল ইসলাম, সৌজন্যে আলমগীর হোসেন, ১০ম পুরস্কার (টেবলেট) বিজয়ী রেদওয়ান নাঈম সৌজন্যে মোঃ মোস্তফা রিপন, ৯ম পুরস্কার (স্মার্ট ফোন) বিজয়ী ওয়াহিদুজ্জামান- সৌজন্যে মিঠু হামিদ সাবেক সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি, ৮ম (রিং ডোরবেল) বিজয়ী সম্পা ভাবী- সৌজন্যে মিজানুর রহমান সাবেক সভাপতি ঢাকা জেলা সোসাইটি, ৭ম পুরস্কার (শাড়ী) বিজয়ী নাসরীন ভাবী- সৌজন্যে কুস কালেকশন,জ্যামাইকা, ৬ষ্ঠ পুরস্কার (স্যামসং গ্যালাক্সী) বিজয়ী তাহসিন -সৌজন্যে জ্যাকসন হাইটস ওয়ারলেস, ৫ম পুরস্কার (৩২ইঞ্চি টিভি) বিজয়ী জাবেদ চৌধুরী- সৌজন্যে নুরু ব্যাপারী অটো বডি সপ, উডসাইড, ৪র্থ পুরস্কার (ল্যাপটপ) বিজয়ী- ফকির উদ্দিন, সৌজন্যে- শাহ নেওয়াজ-সিইও (নিউইয়র্ক ইনস্যুরেন্স), ৩য় পুরস্কার (৪৯ ইঞ্চি টিভি) বিজয়ী- আনোয়ারুল ইসলাম, সৌজন্যে- প্রিমিয়াম সুইটস, জ্যাকসন হাইটস, ২য় পুরস্কার (৫০ইঞ্চি টিভি) বিজয়ী- ইমরুল ইসলাম, সৌজন্যে- ডিজিটাল গ্রাফিক ডিজাইন, জ্যাকসন হাইটস, ১ম পুরস্কার স্বর্ণের গহনা সেট, বিজয়ী-সায়েদ আলী, সৌজন্যে এটর্নী মঈন চৌধুরী, ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, কুইন্স, নিউইয়র্ক। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামীতে নতুন কমিটির নেতৃত্বে শাপলা নিউইয়র্কের স্বর্ণ মুকুট স্থানে থাকুক সেই প্রত্যয় ব্যাক্ত করে বনভোজন সমাপ্তি ঘোষনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension