
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে টসে জিতে ব্যাটিং ভারতের
রূপসী বাংলা ডেস্ক:আজ আফগানিস্তান ক্রিকেটের স্মরণীয় দিন। প্রথম টেস্ট খেলতে নামল আফগানিস্তান। ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হল আফগানিস্তানের। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৫.২ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১৮।
ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানি এদিন টস করেন। দুরানির জন্ম আফগানিস্তানের কাবুলে। তিনি আফগান অধিনায়ক স্ট্যানিকজাইয়ের হাতে একটি স্মারকও তুলে দেন।
Former #TeamIndia all-rounder and the only Indian Test cricketer to be born in Afghanistan, Salim Durani arrives at the M. Chinnaswamy Stadium along with BCCI Acting Hon. Secretary Mr. Amitabh Choudhary.#INDvAFG pic.twitter.com/Y6p12Qve2C
— BCCI (@BCCI) June 14, 2018
ভারতীয় দল: শিখর ধবন, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।
আফগানিস্তান দল:মহম্মদ শাহজাদ, জাভেদ আহমদি, রহমত শাহ, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), হাশমতুল্লা শাহিদি, মহম্মদ নবি, আফসর জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, ওয়াফাদার, মুজিব উর হরমান।



