
আন্তর্জাতিক
আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৮
রূপসী বাংলা ডেস্ক:আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশেই এই বিস্ফোরণ হয়। শনিবারও এ প্রদেশে আত্মঘাতী হামলায় ৩৬ জন নিহত হন। ফলে দুই দিনে এখন পর্যন্ত ৫৪ জন নিহত হলেন।
অাল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার প্রদেশটির জালালাবাদ শহরে গভর্নরের কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। তবে শনিবারের হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস। ওইদিন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান যুদ্ধাসহ সাধারণ মানুষ নিহত হয়েছিল।
নানগারহার প্রদেশের স্বাস্থ্যবিষয়ক পরিচালক নাজিবুল কামাল বলেন, রোববারের বিস্ফোরণে ১৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে।



