আন্তর্জাতিক

আফগান নাটক-সিরিয়ালে নারী চরিত্র দেখানো যাবে না

তালেবান কর্তৃপক্ষ রোববার নতুন একটি ধর্মীয় নির্দেশনা জারি করেছে। এতে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব নাটক ও সিরিয়ালে নারী অভিনেত্রী রয়েছে, সেগুলো না দেখাতে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যমের প্রতি এটিই তালেবানের সৎকাজে উৎসাহ ও অসৎকাজে নিরুৎসাহ সম্পর্কিত মন্ত্রণালয়ের প্রথম কোনো নির্দেশনা। এর আগে তালেবান অবশ্য আফগানিস্তানের নারী টেলিভিশন সাংবাদিকদের তাদের প্রতিবেদন পাঠকালে হিজাব পরতে বলেছিল।

আফগানিস্তানের সৎকাজে উৎসাহ ও অসৎকাজে নিরুৎসাহবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনায় টেলিভিশন চ্যানেলগুলোকে আরও বলেছে, যেসব প্রোগ্রামে মোহাম্মদ (স.) ও নবী-রাসুলদের চরিত্রায়ন করা হয়েছে সেগুলো বন্ধ রাখতে।

ইসলাম ও আফগানিস্তানের মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়েছে নির্দেশনায়। মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিফ মোহাজির এএফপিকে বলেন, এগুলো আইন নয়, তবে ধর্মীয় নির্দেশনা।

কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের পোশাক নির্ধারণ করে দিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার বদলে বহু গণমাধ্যমকর্মীকে মারধর ও নির্যাতন করা হয়েছে।

২০০১ সালে আফগানিস্তানে তালেবানের পতনের পর দেশটির টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো ঢেলে সাজানো হয়। পশ্চিমা সহায়তায় বেসরকারি বিনিয়োগে টেলিভিশন চ্যানেলগুলো আধুনিক করা হয়েছে।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল, তখন অনৈতিকতার কথা বলে আফগানিস্তানে টেলিভিশন, সিনেমা ও বিনোদনের মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension