
আতিকুর রহমান
বাংলাদেশের মানুষ আমি
বাংলাতে গাই গান
এদেশ আমার অমূল্য ধন
বিধির দেয়া দান।
সোনার ফসল ফলাই মাঠে
গোলা ভরা ধান
মাছে ভাতে মহাস্বাদে
জুড়ায় মনো প্রাণ।
হিংসে হয়তো হবে কারোর
দেখে আমার দেশ
সবুজ পাতায় মোড়ানো এই
আমার মায়ের কেশ।
দেশের প্রতি এই আমাদের
অনেক বেশি টান
কেড়ে নিতে পারবে না কেউ
আসুক যতই বান।



