আন্তর্জাতিক

আমিরাত সফরে বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি পৌঁছেছেন। সিরিয়ার ফার্স্টলেডি আসমা আল-আসাদ তার সঙ্গে রয়েছেন। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

আমিরাতের বার্তা সংস্থা ওয়ামের খবর অনুযায়ী, বাশার আল-আসাদ আবুধাবিতে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন। তাকে বহনকারী সিরিয়ান এয়ারের ফ্লাইট আমিরাতের আকাশসীমায় প্রবেশের পর আমিরাতের এক ঝাঁক যুদ্ধবিমান সেটিকে স্বাগত জানিয়ে এসকর্ট দেয়।

এরপর আবুধাবির প্রেসিডেনশিয়াল এয়ারপোর্টে সিরিয়ার প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে স্বাগত জানান শেখ মোহাম্মদ বিন জায়েদ। পরবর্তীতে আনুষ্ঠানিক আলোচনার জন্য বাশার আল-আসাদ ও তার সফরসঙ্গীদের গাড়িবহর আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদ ক্বাসর-আল-ওয়াতানে পৌঁছলে সিরিয়ার জাতীয় সঙ্গীত বাজিয়ে তোপধ্বনির মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

সিরিয়ার প্রেসিডেন্টের সফরের ছবি পোস্ট করে মোহাম্মদ বিন জায়েদ টুইটারে লিখেছেন, দুই দেশের সম্পর্কোন্নয়নে তিনি সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। সিরিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ও অগ্রগতি ত্বরান্বিত করতে দুই দেশের সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension