আন্তর্জাতিকপ্রধান খবর

মেক্সিকোতে নিখোঁজ ৬ নারীকে পুড়িয়ে হত্যা

মেক্সিকোতে গত ৭ মার্চ ছয় নারী নিখোঁজ হয়েছিলেন। গুয়ানাজুয়াতো রাজ্যের সেলায়া শহরের কাছে একটি রাস্তা থেকে তারা নিখোঁজ হন। এখন বলা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। একদল সশস্ত্র লোক তাদের পুড়িয়ে মেরেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বজনরা ওই নারীদের জীবিত পাওয়ার আশা করেছিলেন। ফক্স নিউজ।

মেক্সিকো আদালতের প্রসিকিউটররা শুক্রবার জানান নিখোঁজ ছয় নারীকে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে এত বড় হত্যাকাণ্ড হয়নি।

রাজ্যের প্রসিকিউটর কার্লোস জামাররিপা বলেন, তদন্তকারী বিশেষজ্ঞরা গত বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিযান চালিয়ে কঙ্কালের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। সেগুলো প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। কারণ হাড়ের পুড়ে যাওয়া টুকরোগুলো ছাড়া কিছুই পাওয়া যায়নি। দেহ পুড়িয়ে হাড়গুলো মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটা মাদক পাচারকারীদের কৌশল বলে বর্ণনা করা হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীরা ছয় নারীকে প্রথমে জুভেন্টিনো রোসাসে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনো তদন্তাধীন। নিখোঁজ নারীদের মধ্যে পাঁচজনের ডিএনএ পরীক্ষা মিলেছে এবং আরও পরীক্ষা করা হচ্ছে।

বিভিন্ন স্থানে অভিযানে প্রায় দুই ডজন বন্দুক, বিস্ফোরক এবং হাজার হাজার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অপহরণের শিকার প্লাস্টিকে মোড়ানো এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচজন উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসের বাসিন্দা এবং একজন হন্ডুরান নাগরিক।

বছরের পর বছর ধরে গুয়ানাজুয়াতো রাজ্যে কয়েকটি গ্যাং গ্রুপ অপহরণ ও হত্যার কাজে জড়িত। সরকারি নিরাপত্তা বাহিনীকে তোয়াক্কা না করে তারা মানুষ ও মাদক পাচারও করে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension