
রওনক বিনতে মুনীব প্রীতি
প্রেম ভাঙে মোহনায়;
যেমন করে নদী ভাঙে নিত্যদিন।
তবুও আমি আর নদী সমান্তরাল হাঁটি,
কলকল ছলছল শব্দে মাতাল হই;
অদ্ভুত ঘোরে উজাড় করি অস্তিত্ব।
প্রচণ্ড ঝড়ে…
ভুলগুলো আছড়ে পড়ে তীরে;
আমি আর প্রত্যাশা নিমগ্ন হতাশায়।
সময় গড়িয়ে যায় নিয়মের আবর্তে
সন্ধ্যা নামে অনিশ্চিত গন্তব্যে।
উচ্ছ্বসিত নদী আপন ভূবনে বহমান—
আর আমার ঠিকানা ঝাউ বনের পলিতে।



