বিনোদন

“আমি যার তার সমালোচনা নিই না”, মেজাজ হারালেন নওয়াজ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতে একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিশেষ ছাপ রেখেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার অভিনীত সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গুলির মধ্যে অন্যতম হলো গণেশ গাইতোন্ডে। সেকরেড গেমসের এই চরিত্রে অভিনয় করে তিনি যেমন প্রশংসা পেয়েছেন, তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এই সমালোচনা মোটেই ভালোভাবে গ্রহণ করেননি নওয়াজ।

সম্প্রতি একটি চ‍্যাট শোয় এসে ওয়েব সিরিজের সমালোচনার প্রসঙ্গ উঠলে রীতিমত মেজাজ হারান নওয়াজ। সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, “এরা কারা? আমি কেবল আমার স্তরের লোকজনের থেকেই সমালোচনা গ্রহণ করি। আজকাল দেখি সবাই সমালোচনা করতে চলে আসে। আমি জানি ওয়েব সিরিজ টা একটু বোরিং ছিল। কিন্তু তা বলে এরা সমালোচনা করবে! ওদের ছবি সিনেমা সম্পর্কে কোন জ্ঞান রয়েছে? আমি যার তার সমালোচনা শুনবো না।”

সেকরেড গেমস-এর প্রথম সিজন বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু দ্বিতীয় সিজন সেভাবে মুগ্ধ করেনি অনেককেই। আর তাই বারবার এই ওয়েব সিরিজের কলাকুশলী অভিনেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই সমালোচনা নিতে যে নওয়াজ রাজি নন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

নওয়াজ জানিয়েছেন, তিনি গাইতোন্ডে চরিত্রে আর অভিনয় করবেন না। এই চরিত্রে অভিনয় করে তিনি নেতিবাচক হয়ে পড়ছেন। নওয়াজ আরো বলছেন, “মানুষ অশ্লীল গান অশ্লীল দৃশ্য দেখতে ভালোবাসে। কিন্তু যখন একটা চরিত্র গালাগালি দেয় সেটা তারা নিতে পারে না।”

প্রসঙ্গত সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির সঙ্গে মতিচুর চকনাচুর চ‍্যাট শোয় এসেছিলেন নওয়াজ। সেখানে এসেই এই মন্তব্য করেন অভিনেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension