
প্রবাস
আর্ত-মানবতার সেবায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ গেল ৫ জুলাই নিউইয়র্ক জ্যাকসন হাইটের ডাইভারসিটি প্লাজায় বিশ্বের সকল রোগাক্রান্ত মানুষের রোগমুক্তি এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকার মানবাধিকার প্রতিষ্ঠানের সভাপতি শাহ শহীদুল হক (সাইদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকার মানবাধিকার প্রতিষ্ঠানের সভাপতি শাহ শহীদুল হক (সাইদ)।প্রধান অতিথি ছিলেন কম্যুনিটি বোর্ড-৩ এর চেয়ারপারসন রেনেতা ইংলিশ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কম্যুনিটি বোর্ডের সদস্য আবদুর রহীম হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কম্যুনিটি বোর্ড-৩ এর সদস্য জনাব আব্দুল মুকিত চৌধুরী, অ্যার্টনি মঈন চৌধুরী, মুন্সিগঞ্জ বিক্রয়মপুর এসোসিয়েশনের সভাপতি মির্জা জামান শামীম, অ্যাক্টিভিস্ট জনাব নাজমুল আলম শ্যামল, হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাঁন শওকত, প্রচার সম্পাদক এ.এস.এম সায়েম চৌধুরী, সদস্য গাউছুল ইসলাম স্বজন, আনোয়ার হোসেন, মানিক বাবু প্রমুখ।
সভার শুরুতে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মোহাম্মদী সেন্টারের প্রধান ঈমাম কাজী কাইয়ূম। তিনি তার মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল রোকাগ্রস্থ মানুষের আশু মুক্তি কামনা করেন।অনুষ্ঠানে স্বাগত ভাষণে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) সকল অতিথিদেরকে ধন্যবাদ জানান।
তিনি জানান, ‘মানুষ মানুষের জন্য’ এ আদর্শকে সামনে রেখে তারা যুগ যুগ ধরে মানব সেবায় আত্ম নিয়োজিত রয়েছেন। এ পর্যন্ত চারবার প্রায় এক হাজার মানুষকে মানবিক সাহায্য সামগ্রী দিয়ে সাহায্য বিতরণ করেছেন।
এছাড়া কম্যুনিটি বোর্ড-৩ এর কর্মকর্তারা সর্বমোট পাঁচ হাজার মাস্ক, এক হাজার পানীয় দ্রব্য সাহায্য হিসেবে দিয়েছেন।
তিনি আরও জানান, কুইন্স বরো প্রেসিডেন্ট থেকে তারা ২০০ মাস্ক পেয়েছেন সাহায্য হিসেবে। তাছাড়া সংগঠনের নিজস্ব তহবিল থেকে সিরিয়াল, হ্যান্ড গ্লাভস ইত্যাদি সামগ্রী কুইন্স অধিবাসীদেরকে বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত অতিথি, সংবাদমাধ্যম, কর্মকর্তা ও পরিচালকদের ধন্যবাদ জানিয়ে বলেন,তাদের এ মানবিক সাহায্য অব্যাহত থাকবে।প্রধান অতিথি কম্যুনিটি বোর্ড-৩ এর চেয়ারপারসনস রেনেতা ইংলিশ এ ধরনের আয়োজনের জন্যে আয়োজকদের প্রশংসা করেন। তিনি মানবাধিকার প্রতিষ্ঠানের সভাপতি শাহ শহীদুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের কল্যাণে যারা মূল্যবান সময় দেন তাদের কাছে কম্যুনিটি বোর্ড-৩ সব সময় ঋণী থাকবে। মিস রেনেতা সকলকে সেন্সেস ২০২০ আদম শুমারীতে অংশ নিতে অনুরোধ জানান।⛘
প্রেস বিজ্ঞপ্তি



