বিনোদন

আর বড় পর্দায় দেখা যাবে না ইরফান খানকে!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’ অর্থাৎ ক্যানসার বাসা বেঁধেছে তার শরীরে। এই খবরে বলিউডে শোকের ছায়া নেমে আসে। ইরফানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। শোনা গিয়ে ছিলো দেশে ফিরেই তিনি কাজে মন দিবেন। এবার জানা গেলো, আপাতত আগামী কয়েক বছর অভিনয় করবেন না ইরফান।

জানা গেছে, গত সপ্তাহে ইরফান খানের শুটিংয়ে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। ‘হিন্দি মিডিয়াম ২’-এর মাধ্যমে তিনি কাজে মনোনিবেশ করবেন বলে জানা যায়। কিন্তু পরে জানা যায়, ইরফান ওই ছবিতে কাজ না করার ঘোষণা দিয়েছেন।

ইরফানের এক ঘনিষ্ঠ বন্ধু এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ইরফানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আপাতত কিছুদিন সে কাজে ফিরবে না। খুব কষ্টদায়ক পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলেও অন্তত এক বছর তাকে কোন ছবিতে দেখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘হিন্দি মিডিয়াম টুতে’ তো নয়ই, বরং আগামী ক’বছর অন্য কোনও ছবি করারও প্রশ্ন উঠছে না।’

২০১৭ সালের ১৯ মে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার। পরের ছবিতেও কাজ করার কথা ছিল ইরফানের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension