
প্রধান খবরভারত
বিজেপি ছেড়ে কংগ্রেসে সাংসদ কীর্তি আজাদ ৷
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আগেই ঘোষণা করেছিলেন৷ সেই মতো সোমবার কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ কীর্তি আজাদ৷ এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে দলের পতাকা হাতে তুলে নেন৷
দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে দলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিল তাঁর৷ ২০১৫ সালে দলবিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ডও করা হয়৷ এরপর শুক্রবার ট্যুইট করে কংগ্রেসে যোগ দেওয়ার দিন ঘোষণা করেন৷
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি৷ বিহারের দ্বারভাঙ্গা কেন্দ্রের তিনবারের সাংসদ তিনি৷ এবারও সেই কেন্দ্রের টিকিট চান কীর্তি৷ কিন্তু কংগ্রেস সূত্রে খবর, দক্ষিণ দিল্লির লোকসভা কেন্দ্রে তাঁকে পাঠানো হতে পারে৷



