
হোসেইন দিলওয়ার
চিত্রল দিনের পর
অন্ধকারে যতটুকু আপনার হই
সেখান থেকেও উড়ে যায় প্রেম
বিচ্ছিন্ন সুখের গল্পে
এক আধ খাওয়া দেওয়াল হয়ে জানান দিই
আমিও তোমার কেউ
দুঃখের ভাস্কর্য ভেবে কেউই তোলে না নিজস্বী
বিপ্লবী হতে পারিনি বলে
শরমে-মরমে মুষড়ে পড়ি একা
আশা, আশ্রয়স্থল ভেবে
পদচিহ্ন রেখে যাবে কোনো এক উদাসী ঘুঘু।



