
প্রবাস
আসছে অক্টোবরে স্বদেশ ফোরামের প্রীতি সম্মেলন
নিউ ইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের প্রীতি সম্মেলন ২০২১ আগামী অক্টোবর মাসে আয়োজন উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউ ইয়র্ক থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বদেশ ফোরামের প্রীতি সম্মেলনে থাকবে ছড়া-কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, দেশের গান।
আগ্রহীদের নাম তালিকাভূক্তির জন্য সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক, স্বদেশ ফোরাম, ৯১৭-৪০৩-৩৭৪৬ এর সাথে যোগাযোগ করতে আহবান জানানো হয়েছে।



