আন্তর্জাতিক

ইউক্রেনকে ক্ষতিপূরণ দিক রাশিয়া: জাতিসংঘে প্রস্তাব পাস

যুদ্ধের কারণে ইউক্রেনের যত ক্ষতি হয়েছে, রাশিয়াকেই তার ক্ষতিপূরণ দিতে হবে। এমনটাই বিশ্বাস করে বিশ্বের বেশিরভাগ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত এমন একটি প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ দেশের ভোট পড়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়ার হমালায় ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ও জীবননাশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে মস্কোকে।

রাশিয়া টুডে জানিয়েছে, ৯৪টি রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর বিরুদ্ধে দিয়েছে ১৪ দেশ। তবে ৭৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। তারা রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া নিয়ে কোনো পক্ষ অবলম্বন করতে চায়নি। রাশিয়ার পক্ষে ছিল ইরান, চীন সিরিয়া ও বেলারুশ। এছাড়া বাংলাদেশসহ ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা ভোট দেয়া থেকে বিরত ছিল।

ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কোনো প্রস্তাবে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া থেকে এতগুলো দেশ বিরত ছিল। যদিও শেষ পর্যন্ত রাশিয়ার জবাবদিহির জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশনটি পাস হয়েছে।

এর ফলে যুদ্ধের সময় ইউক্রেনের অবকাঠামো ক্ষতি ও মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি হলো। পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাশিয়ার সমস্ত অন্যায়ের জন্য তাদের আইনি পরিণতি ভোগ করতে হবে। যেমন, হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়া।
ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে পাঁচটি রেজুলেশন উত্থাপিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে এই প্রস্তাবে। ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সার্গেই কিসলিতস বলেন, রাশিয়া জবাবদিহিতার চেয়ে দায়মুক্তি পছন্দ করে। নিরাপত্তা পরিষদে তারা কেবল দুটি জিনিস জানে, মিথ্যা ও ভেটো। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের কল-কারখানা থেকে শুরু করে আবাসিক ভবন ও হাসপাতাল, সবকিছুকে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের জন্য আবারও সব আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension