আন্তর্জাতিক

ইমরান খানের ইউ-টার্ন: ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে আর দায়ী করেন না

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি আর যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘দোষ দিচ্ছেন না’। তিনি বলেছেন, তিনি ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক চান। চলতি বছরের শুরুর দিকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বিদেশি ষড়যন্ত্রে তার ক্ষমতাচ্যুতি এবং এই ষড়যন্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র প্রশাসন ছিল বলে বারবার বলে আসছিলেন। সেই তার মুখ থেকে রবিবার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে আর দোষ না দেওয়ার মন্তব্যকে ‘বিস্ময়কর’ বলছে ডন। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে পিটিআই চেয়ারম্যান এসব বলেছেন বলে ডন জানিয়েছে।

দৈনিকটি জানিয়েছে, ‘যতটুকু আমি জানি এটা শেষ। এটা পেছনে পড়ে গেছে,’ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অভিযোগ প্রসঙ্গে ইমরান এমনটাই বলেছেন। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভু-চাকরের মতো বা প্রভু-দাসের মতো হয়ে আছে। আমরা ব্যবহৃত হয়েছি ভাড়াটে বন্দুকের মতো। কিন্তু এর জন্য আমি তাদের থেকে বেশি আমাদের সরকারগুলোকে দায় দিচ্ছি। ইউক্রেনে রাশিয়া সেনা পাঠানোর প্রাক্কালে নিজের মস্কো ভ্রমণকে ‘বিব্রতকর’ বলেও অ্যাখ্যা দেন ইমরান। যদিও এই সফর আরো কয়েক মাস আগেই ঠিক করা হয়েছিল বলেন তিনি।

পাকিস্তান মুসলীম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতা নওয়াজ শরিফ তার ভাই শাহবাজকে দেশে সুষ্ঠু নির্বাচন করার ‘অনুমতি না দিয়ে’ দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ করেন সাবেক এ প্রধানমন্ত্রী। লাহোরে নিজের বাসভবন থেকে ভিডিও লিংকের মাধ্যমে দলীয় সমর্থকদের একাধিক জমায়েতের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ইমরান তার সমালোচনার বন্দুক শরিফ ভ্রাতৃদ্বয়ের বড়জনের দিকে তাক করে বলেন, ছোট শরিফ নির্বাচনে যাচ্ছেন না, কারণ তার ভয় তিনি পিটিআইয়ের হাতে পরাজিত হবেন। এটা সমগ্র পাকিস্তানি জাতির জন্যই গভীর উদ্বেগের যে সুপ্রিম কোর্টে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি নতুন সেনাপ্রধান কে হবেন তাসহ পাকিস্তানের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension