প্রধান খবরযুক্তরাষ্ট্র

ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইউক্রেনের এক মিগ-২৯ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পাইলট মেজর সের্হিই বন্ডার। ২৩ আগস্ট ভোরে যুদ্ধ মিশন শেষ করে ফেরার সময় অবতরণের মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে ইউক্রেনের বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কিয়েভ ইনডিপেন্ডেন্ট।

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তার সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে। বিমানবাহিনী জানায়, পাইলট কী ধরনের মিশন সম্পন্ন করেছিলেন, তা আপাতত প্রকাশ করা হয়নি।

গত কয়েক মাস ধরে রাশিয়ার আকাশপথে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্রেনের পাইলটরা ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে এসব হামলা প্রতিহত করার কাজ করছেন।

২৩ আগস্ট রাতে রাশিয়া ইউক্রেনে পাঠায় ৪৯টি শাহেদ যুদ্ধ ড্রোন ও ডিকয়। এর মধ্যে ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, বাকি ৩৬টি প্রতিহত করা হয় বলে বিমানবাহিনী জানিয়েছে।

মেজর বন্ডারকে গত জুন মাসে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষরিত ডিক্রিতে তিনি ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসামান্য সাহসিকতা এবং দায়িত্বশীলতার জন্য’ পুরস্কৃত হন। ১৯৭৯ সালে জন্মগ্রহণ করা এই পাইলট ছিলেন ইউক্রেনীয় বাহিনীর অভিজ্ঞ সদস্য।

উল্লেখ্য, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের একাধিক পাইলট জীবন হারিয়েছেন। এর মধ্যে চলতি বছরের জুনে এফ-১৬ যুদ্ধবিমান চালক লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন। তিনি সেদিন রুশ বাহিনীর ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার অভিযানে সাতটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছিলেন। কিন্তু বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension