
আন্তর্জাতিকপ্রধান খবর
ইউক্রেন প্রসঙ্গে মাখোঁকে চ্যালেঞ্জ, ইতালির রাষ্ট্রদূতকে ফ্রান্সে তলব
ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাবকে চ্যালেঞ্জ করার ঘটনায় ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির মন্তব্যের প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।
ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাবকে চ্যালেঞ্জ করার ঘটনায় ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির মন্তব্যের প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। শনিবার ফরাসি কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়। সূত্রটি জানায়, রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে, সালভিনির মন্তব্য দুই দেশের মধ্যে আস্থা, ঐতিহাসিক সম্পর্ক ও সাম্প্রতিক দ্বিপক্ষীয় অগ্রগতির পরিপন্থী। গত সপ্তাহে সাংবাদিকরা যখন মাখোঁর প্রস্তাব নিয়ে সালভিনির মন্তব্য জানতে চান, তখন তিনি মিলানের আঞ্চলিক ভাষায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি হেলমেট পরুন, জ্যাকেট পরুন, রাইফেল নিন আর ইউক্রেনে চলে যান।’ খবর ও ছবি: রয়টার্স



