বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘হিল্লা বিয়ে’

ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত অভিনীত ‘হিল্লা বিয়ে’ এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। ১৯ মে সকাল ১১.৩০ মিনিট এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন দিন আগে আপলোড করা এ নাটকের ভিউয়ার্স সংখ্যা মিলিয়নের ঘর পেরিয়ে প্রায় ১১ লাখ। টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। রাশেদ সীমান্ত ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, অলিউল হক রুমি, সফিক খান দিলু প্রমুখ।

রাশেদ সীমান্ত হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাত্র। প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে ঈর্ষণীয় সাফল্য নিয়ে এখন শুধুই তার এগিয়ে চলা। ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে মিডিয়ায় আলোচিত হন তিনি। এরপর আমার বাবা, , বরিশাল টু ঢাকা, মানবতা এবং সর্বশেষ প্যারোলে মুক্তি নাটকের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

উল্লেখ্য, রাশেদ সীমান্ত অভিনীত ঈদের দ্বিতীয় নাটক ‘আমি মীর জাফর’ মাত্র একদিন আগে আপলোড করার পরই ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। দ্রুতই মিলিয়নের ঘর পেরিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension