প্রধান খবরবাংলাদেশ

ইউনেস্কোর ‘বঙ্গবন্ধু পুরস্কার’ পেলো উগান্ডার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ইউনেস্কো প্রবর্তিত সৃজনশীল অর্থনীতিতে ‘বঙ্গবন্ধু পুরস্কার’ বিজয়ী হয়েছে উগান্ডার প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশন লিমিটেড। সমাজের নানা ক্ষেত্রে- বিশেষ করে প্রান্তিক পর্যায়ে সৃজনশীল ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতিতে কাজ করার জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেয়া হয়েছে।

ফ্রান্সের প্যারিসের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে উন্নতির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। জাতির পিতা বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন, গুরুত্ব দিতেন শিক্ষা ও সৃজনশীলতা।

তাই বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত এই পুরস্কার বিশ্বজুড়ে আর্থসামাজিক ও প্রযুক্তিখাতকে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার ক্ষেত্রে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension