প্রধান খবরভারত

ইউপিএ সরকারের থেকেও জঘন্য বিজেপি সরকার: রাজ ঠাকরে

রূপসী বাংলা ডেস্ক: একদিকে তাঁর দল যখন কংগ্রেসের ডাকা বনধকে সমর্থন করছে৷ তখন মোদী সরকারকে এক হাত নিতে শোনা গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকে৷ তিনি বলেন, এখনকার কেন্দ্র সরকার আগের ইউপিএ সরকারের থেকেও খারাপ৷

সোমবার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধে পূর্ণ সমর্থন জানিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ তবে এ বনধে অন্য পথে হেঁটেছে শিবসেনা৷ তারা বনধ সমর্থন করেনি৷ আর তা নিয়ে শিবসেনাকেও কটাক্ষ করেন রাজ ঠাকরে৷

পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস সরকারের থেকেও এই সরকার খারাপ৷ জঘন্য৷ বিশেষ করে মোদী-শাহ’র যুগলবন্দি৷ সবধরনের মিথ্যা চাউর করার প্রবণতা রয়েছে বিজেপি সরকারের৷ মহারাষ্ট্র সরকার দাবি করেছে, রাজ্যে জলসঙ্কট মেটাতে ১.২০ লক্ষ কুয়ো তারা খনন করেছে৷ এ দাবি সম্পূর্ণ মিথ্যা৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন রাজ ঠাকরে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension