
খেলা
পূজারা-বিরাটকে হারিয়ে চতুর্থ দিনের শেষে ধুঁকছে ভারত
রূপসী বাংলা ডেস্ক: সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল সম্মানরক্ষার ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই ব্যাটিংয়ে ভরাডুবি ‘মেন ইন ব্লু’র৷ সোমবার ৪২৩ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে মাত্র ২ রানে তিনটি উইকেট হারায় ভারত৷ জেমস অ্যান্ডারসনের বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান৷
কোন রান করার আগে জিমির বলেই LBW হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা৷ রানের খাতা খুলতে পারেননি ভারত অধিনায়ক বিরাটও৷ ব্যারিস্টোর বলে আউট হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন ক্যাপ্টেন হট৷ লোকেশ রাহুল এবং অজিঙ্ক রাহানে লড়াই না করলে আরও খারাপ অবস্থা হতে পারত ভারতের ব্যাটিং লাইনআপের৷ চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ‘মেন ইন ব্লু’৷



