প্রবাস

ইউরোপে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন শাখার এক আলোচনা ও প্রতিবাদ সভা হয়েছে।

সোমবার বাংলা টাউন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফখরুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুরশেদ আলম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার খালেদা জিয়ার উপর প্রহসনের রায় প্রদানে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই দিশেহারা হয়ে উন্মাদের মতো একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ গণঅভ্যুথানের অপেক্ষায়। সারাদেশে আজ এ দুঃশাসনের বিরুদ্ধে একটি প্লাটফর্ম তৈরি হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন স্পেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মনু, নূর হুসেন পাটোয়ারী, আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, মোকলেছুর রহমান দিদার, বিএনপি নেতা হেমায়েত খান, সোহেল আহমেদ সমছু্, মাহবুবুর রহমান ঝন্টু,  জাকিরুল ইসলাম, মাইনুদ্দিন আহমেদ, শাওন আহমেদ, এস এম মনির, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন যুবদলের যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ।

ফ্রান্স, এ কে মামুন: যুবদলের ৪০তম প্র‌তিষ্ঠাবার্ষি‌কী উদযাপন করেছে ফ্রান্স যুবদল। এ উপলক্ষে রবিবার প্যারিসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় নেতারা বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও তারেক রহমা‌নের উপর মিথ্যা মামলা প্রত্যাহা‌রের জ‌োর দাবি জানিয়‌েছেন।

আরিফ হাসা‌নের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুন হোসেন ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নাইম আহমেদের যৌথ প‌রিচালনায় প্রধান অতিথির বক্তব্য রা‌খেন ফ্রান্স বিএনপির সা‌বেক সহ-সভাপ‌তি মিজানুর রহমান, প্রধান বক্তা সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক হেলাল খান।

টে‌লিকনফা‌রে‌ন্সে বক্তব্য রা‌খেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার না‌সির উদ্দিন অাহ‌মেদ অসীম ও কেন্দ্রীয় যুবদল সংসদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুরতাজুল ক‌রিম বাদরু,
‌বিশেষ বক্তা ইউরোপ ইউনিয়ন যুবদ‌লের আহবায়ক মিল্টন সরকার, ফ্রান্স যুবদলের উপ‌দেষ্টা ওয়া‌সিকুর রহমান, সি‌নিয়র সহ সভাপ‌তি সালাউ‌দ্দিন বালা, সহ সভাপ‌তি না‌সির উদ্দিন বশরী ও সালাম রহমান হো‌সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফজল, স‌াফুল আলম, সহ-সাংগঠ‌নিক নাজমুল ইসলাস সা‌য়েম,
না‌জিম উদ্দিন, সাহারুজ্জামান, অাশিকুর রহমান, রোকনুজ্জামান, অালম খান, অা‌শিক হাসান।

এছাড়া আরো ছি‌লেন ফ্রান্স যুবদ‌লের নেতৃবৃন্দ।

ইতালি, ইউরোপ ব্যুরো-

জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালির মিলান লোম্বার্দিয়া যুবদল।

সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান যুবদলের সভাপতি তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, শাহীন হাওলাদার, শাহ আলম, হাসিব আলম সেলিম, রুহিন আহমেদ, মীর হোসেন বিপ্লব, সেলিম আহমেদ ও মামুন আহমেদ প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে যে প্রহসনের রায় দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা তীব্র কণ্ঠে বলেন, অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে বর্তমান সরকারের পতন হবে সেই সাথে সকল অপকর্মের জবাবদিহি করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension