
এনএবিসি-২০১৯ সম্মেলন কমিটি আহবায়ক উত্তম, সদস্য সচিব ঠান্ডু
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি) ২০১৯ এর আটলান্টা সম্মেলন কমিটি গঠিত হয়েছে। উত্তম দে আহবায়ক ও শহিদুল ইসলাম ঠান্ডু কে সদস্য সচিব করা হয়েছে।
অন্যান্য পদে সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দে ও অর্থ সম্পাদক সাগর চক্রবর্তী রয়েছেন। আগামী ২/১ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। এনএবিসির সাবেক সভাপতি আবু লিয়াকত জানান ২০১৯ এর এনএবিসি জর্জিয়ার আটলাণ্টায় অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের মধ্যে ভেন্যু ও তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হবে।
এনএবিসি’র জেনারেল সেক্রেটারি মোহন জব্বার বলেন, আটলান্টায় ২০১৯ এর এনএবিসি হবে সর্ববৃহত মিলন মেলা। বাংলাদেশ ভারত ও লন্ডন থেকে অতিথি ও তারকা সমাগম হবে। সম্মেলনের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। ডিসেম্বরে আটলান্টায় সেন্ট্রাল কমিটি ও উদযাপন কমিটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পাচতারকা হোটেল বা অন্য যেকোন বৃহৎ কনভেনশন সেন্টার ভাড়া নেয়া হবে। খুব তাড়াতাড়ি ভেন্যু ও তারিখ জানানো হবে। ২০১৯ এর এনএবিসি সম্মেলন সফল করতে মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করেন মোহন জব্বার। বাংলাদেশ



