
নার্গিস আক্তার
ইচ্ছা করে পাখির মতো
উড়বো আকাশে।
সকাল বিকাল দুপুর বেলা
ঘুরবো বাতাসে।
ইচ্ছা করে নদীর মতো
বয়ে যাব সাগরে
ফিরবো আমি ভাটার টানে
আসবো জোয়ারে।
ইচ্ছা করে মাঝি হবো
ভাটিয়ালি গাবো
ইচ্ছা করে নৌকা বেয়ে
নদীর ওপার যাবো
ইচ্ছা করে পরী হবো
পাখা মেলে উড়বো
পরীর সনে যাব আমি
ঘুরে ঘুরে বেড়াবো।
ইচ্ছা করে ফুল হবো
প্রভাতে যে ফুটবো
ইচ্ছা করে প্রজাপতি হবো
ফুলে ফুলে ঘুরবো।



