আন্তর্জাতিক

ইটালিতে আবারও সর্বোচ্চ করোনা আক্রান্ত

ইউরোপের দেশগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ।

অন্যদিকে ইটালিতেও আবার হানা দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

দেশটিতে একদিনে নতুন করে ৬২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি।

এক বিবৃতিতে ইটালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশের পর্যটক ও যারা ছুটি কাটানোর জন্য বিভিন্ন দেশে গিয়েছিলেন তারা ইটালিতে ফেরার পরই নতুন করে এই সংক্রমণ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত ২৩ মে ইতালিতে একদিনে সর্বোচ্চ ৬৬৯ জন আক্রান্ত হয়েছিল। এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। আক্রান্তের সংখ্যা কমে দু’শর নীচে নেমে যায়। কয়েক সপ্তাহ আগেও ইটালিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল দু’শর মধ্যে। তবে গত কয়েকদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের তথ্যানুযায়ী, ইটালিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩৯২ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩ হাজার ৬৪০ জন।❐

আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension