
প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে।
রোববার (১৬ আগস্ট) সকালে তার ছেলে অভিজিৎ মুখার্জি টুইট করে জানান, শনিবার রাতে তিনি তার বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তিনি আগের চেয়ে ভালো আছেন।
অভিজিৎ আশা প্রকাশ করেন, প্রণব মুখার্জি শিগগিরই বাসায় ফিরে আসবেন।
Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
Thank You🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
গেল ১০ আগস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান ভারতের প্রবীণ এই রাজনীতিক।
এরপর মাথায় অস্ত্রোপচার হয়। কোভিড-১৯ পরীক্ষাতেও আসে পজেটিভ। অস্ত্রোপচার সফল হলেও, পরে আবার নতুন করে রক্তক্ষরণ শুরু হয় মস্তিস্কে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ভেন্টিলেশনে। এখনও তিনি রয়েছেন পর্যবেক্ষণে।❐



