প্রবাস

ইতালিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে এ দিনটি পালন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে রাষ্ট্রদূত ও কমিউনিটির নেতাদের পুষ্পস্তবক অর্পণ,তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, তার জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলাচনা সভা এবং বিশেষ মোনাজাত করা হয়।

ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৫ আগস্ট ১৯৭৫ রাতে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শেখ ফজিলাতুন নেছার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে চিরদিন ছায়ার মতো থেকেছেন এবং বঙ্গবন্ধুকে জাতীয় ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক সংকটময় ও কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নীরবে সহায়তা করে গিয়েছেন।

রাষ্ট্রদূত আরও বলেন,স্বাধীনতা পরবর্তী দেশ বিনির্মাণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত সবাইকে বঙ্গমাতার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী এবং আয়েশা আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension