
ইতালিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে সোচ্চার থাকার অঙ্গিকার করেছে যুবদলের ইতালি শাখার নেকার্মীরা। ইতালিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেন তারা। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা সাজা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।
শনিবার রোমের ভিত্তোরিও ফ্লেবার অব ইন্ডিয়ান রেস্টুরেন্টের হলরুমে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। যুবদল ইতালি শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে যুবদল নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র ও সমাজের সুষ্ঠু ও সুন্দর বিকাশ সম্ভব নয়। অথচ দেশে কারো জীবনের নিরাপত্তা নেই। কথা বলার অধিকারও নেই। হারিয়েছি ভোটের অধিকারও। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢালী নাসির উদ্দিন।
এসময় প্রধান তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রবাস থেকে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সভায় বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মামলা প্রত্যাহার করা না হলে প্রতিনিয়ত প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইতালি বিএনপির সহ-সভাপতি ফিরোজ খান, মঈনুল আলম খোকন, যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. তৌহিদ কাদের, যুগ্মসাধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন খাঁন, প্রচার সম্পাদক মৃধা শহিদুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম খাঁন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ হোসেন মাল প্রমুখ।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি শাখার সিনিয়র সহ-সভাপতি একে আজাদ, সহ-সভাপতি তৌহিদ সুমন, সহ-সভাপতি বাবুল তালুকদার, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাসুম বিল্যাহসহ আরও অনেকে।
সভা শেষে প্রধান অতিথি ঢালী নাসির উদ্দিন যুবদলের নেতাকর্মীরদের শপথ বাক্য পাঠ করান এবং সকলকে সাথে নিয়ে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘোষণা করেন।



