খেলা

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে হতে চলেছে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল)। চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে হবে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

ম্যাচটিতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং মেলবোর্ন রেনিগেডস ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি ক্রিকেট লিগ ভারতের মাটিতে ম্যাচ আয়োজন করতে চলেছে।
শুক্রবার (১০ জুলাই) মেলবোর্ন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরই ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এতে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো ক্রীড়াক্ষেত্রে।

এই ঘোষণার পর ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে কোনো দেশে বিগ ব্যাশ লিগের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৬-২৭ মৌসুমে জমকালো উদ্বোধনী ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতের অন্যতম প্রধান ক্রিকেট কেন্দ্র চেন্নাই। আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং মেলবোর্ন রেনিগেডসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগ।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে নরেন্দ্র মোদি দুই দেশের এই ক্রমবর্ধমান অংশীদারিকে স্বাগত জানান।

তিনি আশা প্রকাশ করেন, খেলাধুলার মতোই এই যৌথ প্রয়াস সব ক্ষেত্রেই এগিয়ে যাবে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, এই ক্রীড়া সহযোগিতা যেমন দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে। তেমনই বাণিজ্য ও পর্যটন শিল্পকেও চাঙ্গা করবে। এই ম্যাচটিকে কেন্দ্র করে ভারতে ‘জি’ডে নমস্তে নামক সপ্তাহব্যাপী একটি উৎসবও উদযাপিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিগ ব্যাশ লিগের কর্মকর্তারা ভারতকে বিশ্বক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে বর্ণনা করে চেন্নাইকে এই ঐতিহাসিক অভিষেকের জন্য আদর্শ ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন।

চেন্নাইয়ের দর্শকদের ক্রিকেটীয় আবেগ ও উন্মাদনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। টিকিট বিক্রির চূড়ান্ত রূপরেখা এখনো তৈরি না হলেও, গ্যালারি যে দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে, তা নিয়ে আয়োজকরা অত্যন্ত আশাবাদী।
পার্থ স্কচার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের কর্মকর্তারাও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বিশ্বের বৃহত্তম ক্রিকেট বাজারে নিজেদের মেলে ধরার এই লড়াইকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension