বাংলাদেশশিক্ষা

ইবি রেজিস্ট্রারের নগ্ন ‘ভিডিও কল’ ভাইরাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের চেহারাসদৃশ একটি নগ্ন ভিডিও কল ভাইরাল হয়েছে। গত শনিবার (১ জুন) ‘ইবির ত্রাস’ নামক ফেসবুক আইডি থেকে এ সম্বলিত একটি পোস্ট করা হয়। ওই পোস্টে গুগল ড্রাইভ ব্যবহার করে ভিডিও কলের স্ক্রিন রেকর্ড সম্বলিত একটি ভিডিও সংযুক্ত করা হয়। এক মিনিট ৩৩ সেকেন্ডের এ ভিডিওতে একদিকে রেজিস্ট্রার এবং অন্যদিকে অজ্ঞাত এক নারীকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বিষয়টি যাচাই-বাছাই করে তার শস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। তবে ভিডিওটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে এডিট করা হয়েছে বলে দাবি রেজিস্ট্রারের।

এদিকে রেজিস্ট্রারের বিভিন্ন সময়ে লেনদেন সংক্রান্ত অডিও’র বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সর্বশেষ নগ্ন ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও তাকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছে বিশ্কবিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। রবিবার (২ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে সংগঠনটির সদস্যরা লিখিতভাবে একই দাবি উত্থাপন করেন।

চিঠিতে তারা বলেন, এমন একটি অশ্লীল ভিডিও প্রকাশিত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে তার উপস্থিতি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা আছে। এমতাবস্থায় প্রকাশিত ঘটনার সত্যাসত্য উদঘাটিত না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান ও যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension