
নুশরাত রুমু
ইলশেগুঁড়ি বৃষ্টিতে মনে পড়ে তোমায়,
তুমি এসেছিলে সেই শ্রাবণে—
তৃষিত হৃদয় আকুল হয়েছিল সেদিন
তোমার দৃপ্ত পদচারণায়।
বাগানের কদম ছড়িয়েছিল সুবাস।
উঠোনের বেলী—
সেতো হেসেই কুটিকুটি।
আর রঙ্গনের অঙ্গভঙ্গিতে
তুমি লাজুক হাসলে
সেই হাসি কিনতে—
আমার স্বপ্নগুলো মুঠোয় নিলাম, উড়িয়ে দিলাম,
তোমায় পাবো আপন করে
এমনটাই ভেবেছিলাম!
তুমি তো হায় ভেসেই গেলে বৃষ্টির জলে—
কোনো এক অজানা নদীর টানে।



