প্রবাস

ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি স্পেন যুবদলের

রূপসী বাংলা ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পেনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অগাস্ট বুধবার বাদ এশা স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার।

মাহফিলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্পেন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খান ও সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসানের যৌথ সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্পেন বি এনপির সাধারন সম্পাদক আব্দুল কায়ূম পংকী।

বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি নেতা তালাত মাহমুদ উজ্জ্বল ,রিয়াজ উদ্দিন লুৎফুর ,স্পেন বিএনপির সহ সভাপতি আবুল খায়ের ,স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান দিদার ,আবু জাফর রাসেল ,যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির রিগ্যান ,আসাদ আলী খান ,স্পেন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মঈন উদ্দিন ,আল মামুন ডালিম ,এমদাদুল হাসান প্রমুখ। সভায় বক্তারা ,সরকারের অন্যায় ও জুলুমের শিকার হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে সব মামলা প্রত্যাহার করে ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension