প্রধান খবরভারত

ঈদের নামাজে মুসল্লিদের ওপর গাড়ি হামলায় আহত ১৭

রূপসী বাংলা নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের সময় মুসল্লিদের ওপর গাড়ি হামলা হয়েছে। বুধবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মসজিদে নামাজ পড়ার সময় এই হামলা হয়। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন মুসল্লি।

নয়াদিল্লি পুলিশ বলছে, নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, পূর্ব দিল্লির খুরেজি এলাকার একটি মসজিদে গাড়ি হামলা হয়েছে। ওই হামলার পরপর মুসল্লিরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।

শাহদারা পুলিশের উপ-কমিশনার মেঘনা যাদব বলেন, হামলায় আহত অন্তত ১৭ জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমরা তাকে গ্রেপ্তার করবো।

কীভাবে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন করে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটলো; তা জানতে তদন্ত শুরু হয়েছে। নামাজের সময় আশ-পাশের এলাকায় অবস্থানরত মানুষের জবানবন্দি নিচ্ছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension