
কনক কুমার প্রামানিক
ভাগাড়ে ময়লা আর্বজনা
বিশ্রী সে নোংরা উচ্ছিষ্ট,
সারশূন্য মানব পরিধি
মন্দের মাঝে পরিশিষ্ট।
বাকি নিকৃষ্ট অবশিষ্ট
জীবনে জীবাণুর আনাগোনা,
নাসিকাতে পরিত্যক্ত ঘ্রাণ
বিশ্রী জীবন হয় আনমনা।
পার্থিব জঞ্জালে সভ্যতা
শুভ সব ধ্বংস নিমিষে,
অগ্রগামীতাকে টেনে ধরে
টেনে ধরে হিংসারই রেশে।



