প্রধান খবরবাংলাদেশ

উত্তরখানে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে আজিজুর নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। আজিজুল (২৭) ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন বলে ঢামেক সূত্র জানায়।

এ ঘটনায় একই পরিবারের ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজু (২৫) ৬ শতাংশ, আবদুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তারাও ঢামেকে চিকিৎসাধীন। আহতদের বাড়ি পাবনার চাটমোহর, ভাঙ্গুরা ও গোবিন্দপুর এলাকায় বলে জানা গেছে।

এর আগে ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension