
বিজন বেপারী
নিত্য লাফায় বাজার মূল্য
ঊর্ধ্বমুখী বেশ,
কেউ ধরে না লাগাম টেনে
কোথায় বৃদ্ধি শেষ?
সুযোগ বুঝে ব্যবসায়ীরা
ভোগায় জনগণ,
পকেট কাটে গরীব দুখীর
হয়ে অচেতন।
কর্তার থাকে মেজাজ গরম
হাটে কিংবা ঘরে,
গরীব শিশুর লেখাপড়া
ভীষণই নড়বড়ে।
গরীব আরও হচ্ছে গরীব
ধনীর পকেট ভারি,
মধ্যবিত্তর মুখে তালা
কষ্টে জীবন পাড়ি।



