
আনজানা ডালিয়া
তোমার কাছে আমি ঋণী
ভীষণ রকম ঋণী
শোধ হবে না কোন দিনই।
আমার একলা থাকার পাশে
কষ্টগুলো উড়িয়ে দিয়ো জলোচ্ছ্বাসে
একান্ত মনের কথা যাবে বাতাসে ভেসে।
তোমায় নিয়ে হারিয়ে যেতে নেই মানা
ঝুম বৃষ্টিতে দিবো ফুলের বাড়িতে হানা
ফুলের সুখে ভুল করেও নজর দিয়ো না।



