
টুপটাপটুপ বৃষ্টি ঝরে
ভিজছে কঠিন বুক
বৃষ্টি ভেজা দিনটা কেবল
তোমার জন্য হোক।
ঝরঝরঝর মাতাল সময়
উতল শীতল হাওয়া
এদিনটাতেই না চাইতেও
নিঃস্ব জীবন পাওয়া।
হিমহিমহিম হিমেল ঋতু
আসছে শীতের দিন
তোমার কাছে আমার আছে
একটা জীবন ঋণ।
বর্ষা গেল শরৎ গেল
হেমন্তও যায়…
বাকির খাতা শূন্য পড়ে
অন্তহীনে চায়।



