
এম আব্দুল হালীম বাচ্চু
পুড়ছে মাটি পুড়ছে ফসল পুড়ছে নদীনালা
আর কতদিন সইতে হবে গরমের এই জ্বালা!
কাঁদছে শিশু কাঁদছে কিশোর কাঁদছে বাবা-মা
চাইছে সবাই বৃষ্টি আসুক ঠাণ্ডা করুক গা!
পাখির গানে ছেদ পড়েছে নীরব বনের রাজা
আর কতদিন সইতে হবে গরমের এই সাজা!
জলপিপাসায় কাতর যেন শিশুরা না হয়
বয়োবৃদ্ধ আছে যারা তাদের নিয়েও ভয়!
শিশুর মুখে দেবো তুলে ঘনঘন পানি
পানি ছাড়া হতে পারে তাদের জীবনহানি!



