ভারত

একই বাড়ি থেকে পরিবারের ৯ সদস্যের লাশ উদ্ধার

একটি বাড়ি থেকে একই পরিবারের ৯ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সবাই আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে ৩৬৫০ কিলোমিটার দূরে সাংলি জেলার মহিসাল এলাকার একটি বাড়ি থেকে সোমবার ওই নয়জনের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, আমরা একটি বাড়িতে নয়টি মৃতদেহ পেয়েছি। তিনটি মৃতদেহ এক জায়গায় পাওয়া গেছে, আর ছয়টি লাশ বাড়ির অন্য বিভিন্ন জায়গায় পাওয়া গেছে।

এটা আত্মহত্যার ঘটনা কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মৃত্যুর কারণ যাচাই করছে।

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, তারা সন্দেহ করছেন এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওই কর্মকর্তা আরও বলেন, তারা সন্দেহ করছেন নিহতরা কোনো বিষাক্ত পদার্থ খেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension