কবিতাসাহিত্য

একটা মন খারাপের গল্প

রুনা খান


শোন তবে,
একটা মন খারাপের গল্প বলি—
আজ শালিক দম্পতির ঝগড়া হলো খুব ,
আকাশ আর রোদের প্রণয় ভেঙে
মুখ কালো করে রয়েছে চুপ ।

বাতাস ভীষণ থমকে আছে,
ফুলের সাথে তার কি সব অভিমান,
ভ্রমর নাকি খেয়েছে মধু তাই
প্রজাপতির আবেগে ধরেছে টান ।

গাছেদের অনুভূতি আজ বড়ই স্থবির
নিষ্প্রাণ খুব, হেলদোল নেই কোন,
মন স্বজাতির বৈঠক বসেছে, গভীর আলোচনা
অনুভূতি সবার বাষ্পীয় হলো কেন?

কেন জানি জীবনের সব রঙ
লাগে কেমন নিষ্প্রভ !
ভালো লাগার অনুভূতিগুলো
পায় না খুঁজে অনুভব !

এদের মন খারাপের ছোঁয়া
আমায় ছুঁয়েছে এমন,
আমার বিষণ্ণতার পরশ ও বুঝি
প্রকৃতি পেয়েছে যেমন!



বলি তবে,
একটা ‘তুমি’ শব্দ জীবনে এসে
জীবনের রঙ বদলে দেবে?
মন খারাপের গল্প বদলে
প্রেমময় এক গল্প রচবে ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension