কবিতাসাহিত্য

আমাদের হাসপাতাল

মাসুম মোরশেদ
দুর্গন্ধ এতটা, দম নেয়া দায়,
ভাগাড়েও এমন গন্ধ নেই!
আর পদে পদে আজরাইল এখানে।
বেঁচে ফেরা মিরাকল;
অনেকে পালায়। ছাড় পায় অবেলায় কেউ।
দম নিচ্ছেন হাওয়ায়? আরে, নাহ!
ফেলুন কড়ি, কিনুন মাল।
দান করেছেন এ জীবনে কোনো,
কোনো জীবের উপকার করেছেন নিশ্চয়;
দীর্ঘায়ু পাচ্ছেন হয়ত প্রার্থনায়।
এ হচ্ছে বিনয়বর্জিত এলাকা।
ধরুন, কাছের মানুষটি আর নেই।
বুক চাপড়ে বিলাপ আহাজারি কত;
তাহারা নির্বিকার, হেলদোল নেই একটুকু।
লাশ বের হলে মালকড়ি ছাড়ো; ভাগো!
অপঘাতে পড়েছেন? মরেছেন, মরেছেন।
দানব দালাল চারপাশ। এরা মিহিসুরে কথা কয়।
আজরাইল সদয় হচ্ছে কখনও
কেউ কেউ বেঁচে থাকে কিছুদিন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension