কবিতাসাহিত্য

পথিক

লুৎফুর রহমান চৌধুরী

জীবনে কতো নদী পাড়ি দিয়েছি হিসাব নেই
সাঁকো পাড় হয়েছি অন্ধের মতো দুরন্ত গতিতে
পায়ের চিহ্নগুলো হয়তো আজও লেগে আছে,
সেই চেনা জানা সাঁকোর নিরব গায়ে!
ঘাসের বুক ছিঁড়ে হেঁটে গিয়েছি অজস্র পথ
হয়তো পায়ের পিষ্টে কতো ঘাসের মৃত হয়েছে!
খামখেয়ালী মন আকাশে উড়া ঘুড়ির মত ছিল
ডান বাম হিসাব করে উড়েনি কখনো,
ভুলগুলো ছিলো তখন দুষ্টু চোখে সত্যের প্রদীপ।

বিকেলের ঘাম ঝরতে না ঝরতে সন্ধ্যা এলো
কালো মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে–
ক্লান্ত শরীরে ব্যথার ঢল খুশিতে নৃত্য করছে
দু’পায়ে লেগে আছে আটালো কাদামাটি
দু’টি চোখে আটকে আছে সাগর সমান জল
দুঃখ জীবনটাকে যেন করে রেখেছে অচল
পথ খুঁজতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে
যখন সামনে পা বাড়াতে যাই–
তখনই অদৃশ্য ছায়া পিছনে টেনে নিয়ে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension