কবিতাসাহিত্য

আশীর্বচন

সারমিন চৌধুরী

একটানা বৃষ্টি হচ্ছে বাইরে,
কিন্তু জলের ঢেউ যেন আছড়ে পড়ছে বুকে
দগ্ধ হৃদয় নিঃশব্দে শুষে নিচ্ছে জলবিন্দু
শতাব্দীর পিপাসার্ত মরুভূমির তদ্রুপ,
জীর্ণ শ্যাওলা ফিরে পাচ্ছে সবুজের শান;
ঝাপটে ধরা সমস্ত নিঃসঙ্গতা ভেসে যাচ্ছে
নিঃসাড়,নিথর, দুর্ভিক্ষের চিহ্ন ধুয়েমুছে
অর্ধমৃত অনুভূতিগুলো হচ্ছে থিতু নবরূপে
চুইয়ে পড়া প্রতিটি বৃষ্টির ফোঁটা আশীর্বচন।
যে শুষ্ক অধঃস্থ বুককে বানিয়েছে জলাধার!
যেখানে পুবের হাওয়া খেতে আসে দোল,
বকের সারি,কেয়া ফুল,নীলাম্বরী দেখে হাসে।
কখনো শস্যের মত ছড়িয়ে ছিটিয়ে বাঁচার
করতে হয়না অহর্নিশ আর মেকি ভণিতা-
রঙ্গমঞ্চের নাট্যশালায় কুশীল হয়ে জীবনে
লুকাতে হয়না সম্মুখে শাশ্বত কান্নার দাগ।
একটু সান্ত্বনার শীতলতা খোঁজা জীবন,
বৃষ্টিজলে ফিরে পেলো পুনরুজ্জীবন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension