প্রধান খবরবাংলাদেশ

একটি অবাধসুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ছাত্রদল ও ছাত্রশিবিরের দরকার সর্বদলীয় ছাত্র ঐক্য-আন্দালিব রহমান পার্থ

রূপসী বাংলা ডেস্ক:বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যত গুলো আন্দোলন হয়েছে সব গুলো আন্দোলনে ছাত্র সংগঠন গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলো।অন্যায় জুলুম এর পতন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ছাত্র সংগঠন গুলোর ভুমিকা জাতি চিরদিন শ্রদ্ধারর সাথে স্মরন রাখবে ।
তাই এখনই সময়ের দাবী ছাত্রদলের পরিচালনায় ও ছাত্র শিবিরের সমন্বয়ে গঠিত হওয়া দরকার সর্বদলীয় ছাত্র ঐক্য। তিনি ‘বেগম জিয়ার গ্রেপ্তারে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না, বরং এটাকে তিনি রাজনৈতিক সংকট নিরসনের পথ মনে করছেন। দলের কয়েকজন কর্মীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা আপোষ ফর্মুলার মধ্যে এগুচ্ছে।’ তাঁর মতে, ‘শিগগিরই বেগম জিয়া জেল থেকে বেরুবেন এবং নির্বাচনের ঘোষণা দেবেন। অবশ্য এর আগেও ছাত্রদল ও ছাত্র শিবিরসহ ও অন্যান্য সমমনা ছাত্র সংগঠন নিয়ে গঠিত হয়েছিলো সর্বদলীয় ছাত্র ঐক্য,যার ফলশ্রুতিতে ২০০১ সালের নির্বাচনেবিএনপি-জামায়াত দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে সক্ষম হয়। সেই সময়কার ছাত্রদল সভাপতি জনাব নাসিরুদ্দিন পিন্টু এবং ছাত্রশিবির সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুলের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্র রাজনীতির ইতিহাসে স্বরণীয় হয়ে রয়েছে।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বিরোধী দলীয় সকল নেতা কর্মীদের মুক্তি এবং একটি অবাধসুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ছাত্রদল ও ছাত্রশিবিরের সভাপতিদ্বয় বসে সিদ্ধান্ত নেওয়া দরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension